বুকের ভিতর বারুদ জ্বলে সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2019-01-26 · 615 ভিউ বুকের ভিতর বারুদ জ্বলে চোখের পাতা বুঁজে আসে কত গভীর দুঃখে, তবুও দেখি কষ্ট-হাসি লেগে আছে মুখে! বুকের ভিতর বারুদ জ্বলে ভয়াল শোকানলে, জ্বালামুখের আগুন নেভে চোখের একটু জলে? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)