তিনি আর আসবেন না কোনোদিন

মায়ের মৃত্যুতে থমকে গেছে লেখালেখি। গত ১৩/১০/২০১৮ তারিখ রাত ১০.৪৫ মিনিটে আমার মায়ের মৃত্যু ঘটে। তারপর থেকে আর-কিছু লিখতে পারিনি। মনটা বিষাদিত।

সারাটি ঘরে মায়ের স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে। এখানে-সেখানে এখনও যেন তার উপস্থিতি। সবখানে তিনি রয়েছেন স্মৃতিসুধায়। শুধু তার ছায়াকায়ার দেহাবসান হয়েছে। আর বাদবাকী সবই রয়ে গেছে আমাদের মাঝে।

মায়ের কবরে নেমে তাকে নিজহাতে শুইয়ে দিয়েছি। তখনও মনে হয়নি মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যখন কবর থেকে উঠে এলাম তখন মনে হলো তিনি আজ চিরবিদায় নিচ্ছেন।

বাড়ি ফিরে মনে হলো তিনি নাই। আর আসবেন না কখনও-কোনোদিন। শুধু রয়ে গেছে তার স্মৃতিটুকু। তার বিদেহীআত্মার মাগফিরাত কামনা করছি।