দল বাঁচাতে
সাইয়িদ রফিকুল হক
দল বাঁচাতে মিথ্যা বলে
করছো দেশের ক্ষতি,
কবে তোদের ভালো হবে
একটু মতিগতি।
এমনভাবে পশু হয়ে
থাকবি কতকাল?
মানুষ হলে সত্যকথা
বলরে পাজী-মাতাল।
দল বাঁচাতে নগ্ন হয়ে
করলি লাফালাফি,
পরকালে একটুখানি
পাবি কিনা মাফি?
ধর্মকথার অজুহাতে
লুটলি দেশের হাল,
তোরা পাপী বিপদ ডেকে
কাটলি দেশে খাল!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০১৮
মন্তব্য (2)