মনখারাপের প্রভাতবেলা

মনখারাপের প্রভাতবেলা,
পুবআকাশে মেঘের ভেলা!
ভীষণরকম উষ্ণতায়
মন ভরে যায় বিতৃষ্ণায়।

বৃষ্টি এখন কোথায় গেল!
কেউ কি তার ছোঁয়া পেল?
কাঠফাটা-রোদ দিচ্ছে ছ্যাঁকা,
খাচ্ছি মনে ভ্যাবাচাকা।