ফুলকলিদের ঘুম ভেঙেছে সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-08-16 · 693 ভিউ ফুলকলিদের ঘুম ভেঙেছে জোছনা-ঝরা রাতে, বিজনবনে প্রেমিকজনের দেখছি গোলাপ হাতে। রাতের আঁধার কেটে গেছে জোছনা-রঙে ধুয়ে, এমন মধুর শোভা দেখে থাকবে তুমি শুয়ে? ফুলকলিদের ঘুম ভেঙেছে চাঁদরূপালি দেখে, আজকে সবাই নেবো গায়ে চাঁদের আলো মেখে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)