সুযোগ পেলেই করবে তুমি
আমার দেশের ক্ষতি,
তবুও আমি বলবো তোমায়
হীরা-পান্না-মোতি!
দেশের শত্রু হয় না ভালো
এরা চশমখোর,
এদের মাথায় বুদ্ধি নাইরে
গায়ে শুধু জোর!
তোমার যত কীর্তি থাক না
হোক না যত পসার,
তবুও তুমি দেশের শত্রু
ঘৃণা পাবে সবার।
সুযোগ পেলেই করবে তুমি
আপনদেশের ক্ষতি,
ধরা পড়লে শাস্তি হবে
মানবে তখন নতি।