আগের মতো সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-05-16 · 721 ভিউ আগের মতো ফুলদানিতে ফুল রাখি না ফুল রেখেছি হাতে, এবার বুঝি উঠবে সবাই একটুখানি জাতে! মনের ভিতর মধু নাইরে মধু শুধু মুখে, এমনতর লোকের মাঝে কেউ কি থাকবে সুখে? সবখানে আজ লোকদেখানো ভাবটা গেছে বেড়ে, আগের মতো ভালোবাসা কে নিয়েছে কেড়ে? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)