ভালোবেসে মন ভরে না
সাইয়িদ রফিকুল হক

ভালোবেসে মন ভরে না
ভালোবেসে কেউ সুখী হয় না,
ভালোবেসে আশা পূরণ হয় না।
ভালোবেসে মানুষ কিছুই পায় না
ভালোবেসে আশা কেন মিটে না?
ভালোবেসে মানুষ সুখ পায় না,
ভালোবেসে তবুও মানুষগুলো
আশা-নিরাশার পথ ছাড়ে না!
ভালোবেসে মানুষের আশা মিটে না
ভালোবেসে অসহায় মানুষ তবুও কেন
আশার রাজ্যে ডুবে-ডুবে পথ ছাড়ে না!
ভালোবেসে কারও মন ভরে না
ভালোবেসে মানুষ তবুও কেন নিরাশ হয় না!




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৯/২০১৭