
(এগুলো একদল বিপদগ্রস্ত মানুষের ছবি। দেখলেই মায়া জাগে। কিন্তু আমাদের দেশের পক্ষে কি এদের ধারণ করা সম্ভব?)
রোহিঙ্গাইস্যু: সমাধান কোন পথে?
সাইয়িদ রফিকুল হক
মিয়ানমারের কথিত রোহিঙ্গানির্যাতনের বিরুদ্ধে আমেরিকা, চীন, পাকিস্তান, সৌদিআরব একদম নীরব রয়েছে। আর এরা প্রত্যেকে ১৯৭১ সালে আমাদের স্বাধীনবাংলাদেশরাষ্ট্রের বিরোধিতাকারী। শুধু তুরস্ক সরব। আর তুরস্ক বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়প্রশ্রয় দেওয়ার ব্যাপারে খুব সোচ্চার। কিন্তু আশেপাশে এতো দেশ থাকতে শুধু বাংলাদেশ কেন রোহিঙ্গাদের আশ্রয়প্রশ্রয় দিবে? চীন তো মিয়ানমারের পার্শ্ববর্তীরাষ্ট্র, এবং এরা খুব শক্তিশালী, আর বিশ্বের পাঁচটি পরাশক্তির একটি। তবুও তারা কোনো ব্যবস্থাগ্রহণ করছে না কেন? আসলে, এর মধ্যে এক ভয়ংকর অপরাজনীতি খেলা করছে। আর সদ্যোস্বাধীন বাংলাদেশরাষ্ট্রকে ফাঁদে ফেলার নতুন কোনো ষড়যন্ত্র নয় তো?
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৬/০৯/২০১৭
মন্তব্য (6)