তোমায় শুধু ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
অনেক কষ্টে পেয়েছি গো
বন্ধু তোমার দেখা,
কোথায় যাবে খেয়াল-বশে
আমায় ফেলে একা!
বুকের ভিতর আছে কত
স্বপ্ন-রঙের সুখ,
তুমি বন্ধু আমায় দেখে
মলিন করবে মুখ?
অনেক কষ্টে দেখেছি গো
তোমার মুখের হাসি,
তাইতো বন্ধু বারেবারে
তোমায় শুধু ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৩/২০১৭
মন্তব্য (9)