চোখের জল
সাইয়িদ রফিকুল হক

কাঁদতে-কাঁদতে শুকিয়ে গেল চোখের জল,
তবুও দেখি কেউ বলে না আমার সঙ্গে চল্!
মানুষ এখন হরেক-রকম যায় না চেনা রঙ,
বুঝি না তাই কোনটা আসল আর কোনটা ঢঙ!
অনেক কষ্টে হারালাম আজ নিজ-চোখের জল,
দুঃখ তবুও ভাসছে বুকে আরও কত করছে টলমল!
জীবনটা যে দুঃখে গেল দেখলো না কেউ তবুও চেয়ে,
আরও কত দুঃখ আসবে মেঘের মতো ছেয়ে?
চোখের জল রেখেছি তাই অনেক কষ্টে ধরে,
কাঁদতে হবে বুঝি আরও আজকের মতো এমন করে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০২/২০১৭