জয় হোক বাঙালি-জাতির
সাইয়িদ রফিকুল হক

জেগেছে ওই আমাদেরই দেশের সরকার,
বাংলাদেশের দুঃখরাশি দূর করা দরকার।
এখন থেকে থাকবে নাকো রুগ্ন-চেহারা,
বিশ্বভূমে দেশটা হবে নিজের পায়ে খাড়া।
জেগেছে আজ দেশের মানুষ সবাই,
দেশের কাজে কারও মনে ভেদাভেদ নাই।
এসো বন্ধু, মিলে যাই দেশের কাজে,
আজকে থেকে ভুলে যাই সমালোচনা-বাজে।
জয়-জয় জয় হোক, বীর-বাঙালি-জাতির,
উন্নয়নে সারাবিশ্বে আমরাই হয়েছি বীর।
বিশ্ববিবেক অবাক হয়ে দেখছে বাংলাদেশ,
বীর-বাঙালি জ্বলছে শুধু হবে না তারা শেষ।
স্বপ্নের সেতু পদ্মা এখন হওয়ার পথে,
জাতির ভাগ্য দেখবে সবাই চড়ে স্বর্ণরথে!
বিশ্বব্যাংক ঘাবড়ে গেছে এই বাঙালির সাহস দেখে,
শাবাশ বাঙালি বলছে সবাই তাইতো ডেকে-ডেকে।
বাংলাদেশ আজ মাথানত করবে নাকো কারও কাছে,
বিশ্বের বুকে একমাত্র এই বাঙালির সাহসটা আছে।
জয়-জয় জয় হোক, মুক্তিযোদ্ধা বাঙালি-জাতির,
আজকে থেকে বাঙালির চেয়ে বড় হবে না কারও শির।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১০/২০১৬