তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
সাইয়িদ রফিকুল হক
তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
ভালোবাসার ইচ্ছে হলে ফুলগুলো নিয়ো,
আর যদি ভালোবাসার একটু ইচ্ছেও না থাকে
তবুও ফুলগুলো নিয়ো।
আর তুমি জানবে:
এই ফুলগুলো সাধারণ কোনো ফুল নয়,
এই ফুলগুলো শুধু তোমার জন্য,
আর এই ফুলগুলো শুধু ভালোবাসার জন্য।
আর তুমি জানবে:
কেউ-একজন তোমাকে ভালোবাসে,
আর কেউ-একজন তোমার জন্য
রেখে দেয় ভালোবাসার পুষ্পাঞ্জলি।
তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
তুমি জানবে ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে
তোমার জন্য—শুধু আমার ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১০/২০১৬
মন্তব্য (10)