সাধুবচন-৭
সাইয়িদ রফিকুল হক

জমির লোভে ছাড়লে তুমি
পরকালের জান্নাতভূমি,
জাহান্নামে হয় না বাড়ি
বুঝতে পারো তুমি?
একটু লোভে বড় আশা
হচ্ছে তোমার হাতছাড়া!
পাপের সিন্ধু সাঁতরে উঠে
এবার একটু ঘুরে দাঁড়া।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।