কত যে আশা ছিল
সাইয়িদ রফিকুল হক

কত যে আশা ছিল
পাবো তোমার ভালোবাসা,
একটু হাসি একটু গানে
জমবে ভালো-তামাশা!
তোমার মুখে দেখেছিলাম
কী যে মধুর আলো,
জানি না বন্ধু কেমনে
তোমারে বেসেছি ভালো!
তোমার মুখের হাসিটুকু
ছিল যে এতো প্রিয়,
তাইতো জোরে বলেছিলাম
একটু ভালোবাসা দিয়ো।
ভালোবাসা পাইনি বলে
দুঃখ নাই মনে,
দুঃখ শুধু এই আমার
তুমি উপহাস করলে জনে-জনে।
কী এমন অপরাধ আমার
কিছুই পারিনি বুঝতে,
দশটি বছর কেটেছে আমার
তোমার হাসির মাধুর্য খুঁজতে!
এতো ভালোবেসেছিলাম বন্ধু
আজ আর বলবো কাকে,
আজও এই পোড়া-মনটা
চায় যে শুধু দেখতে তাকে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৪/২০১৬