(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)

এক
শহর ঢাকা
মানুষের প্লাবন
আমি যে একা।

দুই
আত্ম গরিমা
টানে ধ্বংসের দিকে
কে জানে সীমা।

তিন
ঐ রবি এলে
হাসে ভুবন, কাঁদে
বিদায় নিলে।

চার
চোখের জলে
ভাসে যে অবিরত
পাপের ফলে ?

পাঁচ
কত গুঞ্জন
প্রজাপতি মোমাছি
নেই চিন্তন।

ছয়
একটু হাসো
এ যেন যাদু মন্ত্র
মুঠোয় বিশ্ব।