ঐ মরু সাহারার বুকে, যদি না ফুটতো ফুল
পেতাম কি কখনো আল কোরআন
আসতো কি রোজা, নামাজ আযান
সেই ফুলই তো প্রিয় নবী মোহাম্মদ রাসুল।

হতো কি এতো আলো বর্ষণ ঐ সে বালুচরে
হতো না আলোকিত অন্ধকার মরু
হাসতো না বালিতে বৃক্ষ লতা তরু
যেই ফুটলো ফুল মোস্তফা মা আমিনার ঘরে।

বিভ্রান্তি শোষণ আর নিপীড়নে ধূসর সাহারা
যেথায় চুরি লুট, নরহত্যা জুয়াখেলা
জ্বিনা শিশুহত্যা, সতত মাদক মেলা
আগমনে তাঁর বহে সুবাস আলো ঝর্ণা ধারা।

দেখলো গোটা পৃথিবী ফোটা ফুলের বাহার
আকর্ষণে তার সবাই যে মাতোয়ারা
ঐ নীলাভ আকাশ নক্ষত্ররাজি তারা
স্নিগ্ধ শুভ্র চাঁদ, থৈ থৈ সাগর পর্বত পাহাড়।

ঐ মরু সাহারার বুকে যদি না ফুটতো ফুল
পেতাম কি কখনো আল কোরআন
আসতো কি রোজা, নামাজ আযান
সেই ফুলই তো প্রিয় নবী মোহাম্মদ রাসুল।