কবিতা তুমি কবে নিয়েছিলে জনম
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
গাঁয়ের মেঠো পথে ঐ গরুর গাড়ি
চলতো যবে কচ কচ শব্দে মধ্য দুপুরে;
ডানায় চেপে মেঘেরা সারি সারি
উড়তো যখন দক্ষিণে কখনো উত্তরে ?
তব দৃষ্টিতে নেই শ্রেণীকরণ সমাজে
সবি মানুষ, গরীব, মোড়ল,ডোম চণ্ডাল
প্রেমসুর তব বাঁশরীতে সদা বাজে
গাও গান, ভেঙ্গে দিতে সকল শিকল।
শুধু জানো আত্মীয়তা আর বন্ধন
ক্ষুধার্ত শিল্পী সন্নাসী করো অমৃত পান;
শুনতে পাও বুভুক্ষু প্রাণের ক্রন্দন
শুকনো পোড়া ঠোঁট তোমার বিষণ্ণ বদন।
কবিতা তুমি কবে নিয়েছিলে জনম
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
মার্চ ২১, ২০১৫
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
গাঁয়ের মেঠো পথে ঐ গরুর গাড়ি
চলতো যবে কচ কচ শব্দে মধ্য দুপুরে;
ডানায় চেপে মেঘেরা সারি সারি
উড়তো যখন দক্ষিণে কখনো উত্তরে ?
তব দৃষ্টিতে নেই শ্রেণীকরণ সমাজে
সবি মানুষ, গরীব, মোড়ল,ডোম চণ্ডাল
প্রেমসুর তব বাঁশরীতে সদা বাজে
গাও গান, ভেঙ্গে দিতে সকল শিকল।
শুধু জানো আত্মীয়তা আর বন্ধন
ক্ষুধার্ত শিল্পী সন্নাসী করো অমৃত পান;
শুনতে পাও বুভুক্ষু প্রাণের ক্রন্দন
শুকনো পোড়া ঠোঁট তোমার বিষণ্ণ বদন।
কবিতা তুমি কবে নিয়েছিলে জনম
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
মার্চ ২১, ২০১৫
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে
মন্তব্য (8)