এবার হলো পৌষ মেলা
রাজধানী ঢাকার রমনা বটমূলে;
তুষের আগুনে আইলা
যেন ছিটায় আলো হৃদয়তলে।
শান্তির পায়রা উড়ুক
বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তরে
বাংলা সংস্কৃতি ভরে উঠুক
নব প্রজন্মের অন্তরে অন্তরে।
প্রায় অর্ধ শত ষ্টলে
ছিল পিঠাপুলি, বাহারি আচার;
কত পিঠা তেলে ঝালে
খেজুর রসে, মোয়া তাও চিড়ার।
দুধরাজ, পানতোয়া
পাটিসাপটা, সোনামুখি মুগপাক্কন;
ভাপা পিঠা, কাউন মোয়া
ঝিনুক পিঠা আরো জামাই তোষণ।
সাংস্কৃতিক আয়োজনে
চারিদিক মুখর হয় নৃত্য গানে;
নাটক মঞ্চায়নে
আবৃত্তি চিত্রাংকনে পুরষ্কার বিতরণে।
অভিনব এ পৌষ সকাল
শিশির যেন স্বর্ণবিন্দু ঘাস ডগায়
জন সমুদ্র খুশীতে মাতাল
কত প্রেম উচ্ছ্বাস মিলন মেলায়।
রাজধানী ঢাকার রমনা বটমূলে;
তুষের আগুনে আইলা
যেন ছিটায় আলো হৃদয়তলে।
শান্তির পায়রা উড়ুক
বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তরে
বাংলা সংস্কৃতি ভরে উঠুক
নব প্রজন্মের অন্তরে অন্তরে।
প্রায় অর্ধ শত ষ্টলে
ছিল পিঠাপুলি, বাহারি আচার;
কত পিঠা তেলে ঝালে
খেজুর রসে, মোয়া তাও চিড়ার।
দুধরাজ, পানতোয়া
পাটিসাপটা, সোনামুখি মুগপাক্কন;
ভাপা পিঠা, কাউন মোয়া
ঝিনুক পিঠা আরো জামাই তোষণ।
সাংস্কৃতিক আয়োজনে
চারিদিক মুখর হয় নৃত্য গানে;
নাটক মঞ্চায়নে
আবৃত্তি চিত্রাংকনে পুরষ্কার বিতরণে।
অভিনব এ পৌষ সকাল
শিশির যেন স্বর্ণবিন্দু ঘাস ডগায়
জন সমুদ্র খুশীতে মাতাল
কত প্রেম উচ্ছ্বাস মিলন মেলায়।
মন্তব্য (5)