হোক আমাদের কাঁধে কাঁধ হাতে হাত
নিই শপথ,আমরা যাবো ঐ দিগন্তে;
হিন্দু,মুসলিম একই মানুষ জাত
চলবো এক বিশ্বাসে বন্ধুত্বে ভ্রাতৃত্বে।

যারা আছো ধনী,কর সদা হর্ষধ্বনি
তাদেরকেও ডাক,যারা আছে একান্তে;
ফেলে অশ্রুজল,মলিন যে মুখখানি
মানুষ তো পাপড়ি,ফুল একই বৃন্তে।

বিভেদ ভ্রান্তি,অহম দর্প,আর নয় 
না বলুক কেউ এ বানরের প্রজাতি;
সভ্যতা সখ্যতা বানে হোক প্রেমময়
হোক পরিচিতি স্বতন্ত্র মানব জাতি।

নব প্রজন্ম দেখুক সোনালী প্রভাত
করুক তারা স্বর্গ রাজ্যে কালাতিপাত।

চতুর্দশপদী কবিতা
রচনা:২০১২