পৃথিবীটা যেন এক নাট্য শালা
সেজেছি আমরা সাহসী সৈনিক;
হৃদয়ে যদিও এক বোঝা জ্বালা
দাঁড়াতে চাই সোজা হয়ে দৈনিক।
চলি সে দিগন্তে জানি না ঠিকানা
কান্নার বাঁশী বাজে লাগে বেসুরা;
অরণ্য পথে লুকিয়ে সাপের ফণা
চুপি চুপি তবু,মিছে গান ধরা।
পথে শত বাঁধা,দারুণ পিচ্ছিল
শ্বাস প্রায় রুদ্ধ,জোর করে শ্বাস;
আলো খুঁজি,আঁধারের কিলবিল
যদি পাই তবে দিনের আশ্বাস।
রচন :২০১২
সেজেছি আমরা সাহসী সৈনিক;
হৃদয়ে যদিও এক বোঝা জ্বালা
দাঁড়াতে চাই সোজা হয়ে দৈনিক।
চলি সে দিগন্তে জানি না ঠিকানা
কান্নার বাঁশী বাজে লাগে বেসুরা;
অরণ্য পথে লুকিয়ে সাপের ফণা
চুপি চুপি তবু,মিছে গান ধরা।
পথে শত বাঁধা,দারুণ পিচ্ছিল
শ্বাস প্রায় রুদ্ধ,জোর করে শ্বাস;
আলো খুঁজি,আঁধারের কিলবিল
যদি পাই তবে দিনের আশ্বাস।
রচন :২০১২
মন্তব্য (6)