শরতের জোছনা রাতে ঐ জোনাকিরা
বেড়ায় সাদা কাশবনে নদীর ধারে;
কি অপরূপ চারিদিক, সুগন্ধে ভরা
শিউলী বেলী ফুটেছে যে জগৎ জুড়ে ।
বাঁশ ঝাড়ে ডাহুকের প্রসূত বাচ্চাটি
দেখতে এলো সুন্দর পাখি পানকৌড়ি;
কোমল রোদে খাবে তারা পায়েস মিষ্টি
আছে মাছরাঙাও জারুল ডাল ধরি।
বাতাসে ছোট ছোট ঢেউ জাগে নদীতে
মাঝিরাও ধরেছে গান সে ভাটিয়ালী;
ডানা মেলে বেড়ায় বক, নীল দিগন্তে
খুশীর আমেজ সর্বত্র যেন এ হোলি।
রাত ভর চলে মুর্শিদী, ধর্মীয় গান
জন্মাষ্টমীর মেলাও বসে গ্রামে গ্রামে;
আকাশে বাতাসে আনন্দ খুশীর বান
এমন দেশ কোথায় আছে বিশ্ব ধামে ?
রচনা:২০১৩
মন্তব্য (7)