এত সুন্দর মন যদি পেলে
ভেবে দেখেছ কি
পৃথিবীকে কি দিয়ে গেলে?

শুনেছি তো চোখ নাকি মনেরই ছায়া

তাই যদি হয়
এই যে চুপচাপ সব দেখে যাওয়া
একি অনুচিত নয়?

চারিপাশে অনাচার অন্যায় দেখে
তবু যদি দুই চোখ বন্ধ করে থেকে
দিন কেটে যায়

পৃথিবী যে চোখ মন দিয়েছে তোমায়
ব্যর্থ হয়ে যায়..