রাধা
-----
মিছে বন্ধন
তাই ক্রন্দন
ডুবে হতাশায়।
মেঘ গুরু গুরু
মন উড়ু উড়ু
বসে তার আশায়।
আঁখি ছল ছল
ধ্রব জ্বল জ্বল
আলো নিশানায়।
বারি ঝর ঝর
নাই ভয় ডর
থাকি ভরসায়।
ভাসে বুদ বুদ
হিয়া ডুব ডুব
তার ই ভাবনায়।
গান গুন গুন
তোড়া রুন ঝুন
দূরে শোনা যায়।
বাঁশি মূলতান
সপি মন প্রাণ
ঘরে থাকা দায়।
নীল অঞ্জন
মৃদু কম্পন
ধানি ওড়নায়।
ঝরে নির্ঝর
পাতা মর্মর
অভিসারে যায়।
------------------------
স্বাতী বিশ্বাস, কোলকাতা।
১৯/০৭/১৩ , শুক্রবার।
-----------------------
মন্তব্য (10)