একটি কাজ চেয়েছিলাম।
কিছু টাকার বিনিময়ে নয়,
দু,মুঠো ভাতের জন্য নয়
জীবন যাপনের জন্য নয়।
শুধু জীবন ধারণের জন্য।

একটি কাজ চেয়েছিলাম।
বেকারত্ব ঘোচাবার জন্য নয়,
সম্মান পাবার জন্য নয়
জীবন যাপনের জন্য নয়।
শুধু জীবন ধারণের জন্য।

একটি কাজ চেয়েছিলাম।
প্রতিষ্ঠিত হবার জন্য নয়
শিল্পপতি হবার জন্য নয়,
জীবন যাপনের জন্য নয়
শুধু জীবন ধারণের জন্য।

একটি কাজ চেয়েছিলাম।
পরনির্ভরশীলতা ছাড়তে,
একটু আত্নতুষ্ঠি পেতে
জীবন যাপনের জন্য নয়
শুধু জীবন ধারণের জন্য।

একটি কাজ চেয়েছিলাম।
ভীক্ষা হতে বিরত থাকতে
লজ্জা হতে মুক্তি পেতে
জীবন যাপন করতে নয়
শুধু জীবন ধারণ করতে।

একটি কাজ চেয়েছিলাম।
অন্তরীণ জীবন হতে
মুক্তির সাধ পেতে,
বিশ্বাস করুন --
জীবন যাপন করতে নয়,
শুধু জীবন ধারণ করতে।

একটি কাজ চেয়েছিলাম।
দুটো টাকা নয়
দুমুঠো অন্ন নয়
জীবন যাপন করতে নয়,
শুধু জীবন ধারণ করতে।