নামহীন আমাকে কেন তুমি
দিতেছো নাম বিশেষণ
যে পথ থেকে এসেছি আমি
তার অভিমুখে দাঁড়িয়ে আছে
আমারই শত শত ছায়া
এইসব কথা বলেছি বহুবার
তবুও তোমরা আমার খুঁজিতেছো নাম;
তবে তোমাদের নাম কি বলো?
ডাস্টবিনে পড়ে থাকা নবজাতকটিকে
চিনতে পার কিনা? ভেবে দেখো
তার নাম বিশেষণ কি হতে পারে?
Comments (2)