ওম চাই ওম
মা, তুমি কিংবা অন্য কারো
কাছে একটুকরো ওম চাই,
কৃত্রিম দরদে ঠাসা তোমাদের
ঐ লোভাতুর চোখ আমাকে
ঘৃণা করতে শেখায়,
ওম চাই ওম
প্রতিটি ইটের ভাঁজের মতন ওম,
স্নেহচ্যুত সন্তান কিংবা রক্তশূন্য
প্রেমের মতো নয়
গাদাগাদা মানুষের ভিড়ের মত,
ওম চাই ওম।
মন্তব্য (1)