জেগে থাকো নারী
কবিতা ও শূন্যতার মতো
পৃথিবীকে আঁকড়ে ধরে
বিনিদ্র রিাত্রির বুকে
নদীর ছলাৎ ছলাৎ শব্দ শুনে
জানি নুব্জ হয়ে আসবে
তোমার চোখের পাতা,
তবু বলি জেগে থাকো নারী;
জেনো কবিতার সঙ্গ ছেড়ে সঙ্গম
করলে তুমি সঙ্গিহীন হবে
তাই বলি জেগে থাকো
জেগে থাকো...জেগে থাকো...।