ব্লু -ব্ল্যাক বোরকা
আজও সেই নারী
বেদম প্রহারের কথা পারেনা ভুলতে,
তার কমলা রোয়ার মতো
ঠোঁটজোড়া দেখে কোন এক
ভোরের পাখি গেয়েছিল গান
এই তার অপরাধ,
তাইতো সে আজ ফেরেশতার মৃত্যুর পরও
কী এক অবনত ভীত শ্রদ্ধায়
সমগ্র ভুবনটাকে রাখে ঢেকে
ব্লু ব্ল্যাক বোরখায়,
স্রোতসীনি নদীর জল
তার নিঃশ্বাসের সুড়ঙ্গকে আর
পারবেনা ছুঁতে
ভ্যান গগ্- ভিঞ্চির পোট্রেট ভুবন থাকবে শূন্য
তীব্র বাতাসে পত্পত্ করে উড়বে কেবল
ব্লু-ব্ল্যাক বোরখা।
মন্তব্য (2)