চাকরি পেয়ে ছেলের আমার
মেজাজ বেড়েছে
মেয়ের বাবার চোখে সে তো
নায়ক হয়েছে।


ছুটির দিনে নেই তো ছুটি
মেয়ে দেখার কাজে
কিংবা আসে মেয়ের বাবা
জামাই করার খোঁজে।


দেখা হল অনেক মেয়ে
হল না যে মিল
এলো গেল বৈশাখ মাস
মাঘ ফাগুনের দিন।


লক্ষ লক্ষ বেকার মাঝে
চাকরি পাওয়া দায়
চাকরিওলা জামাই পাওয়া
আরো কঠিন হায়।।


**********