রোদের কাছে হাত বাড়িয়ে
বৃষ্টি বলে দেবে তোমার রঙ
রোদ বলে তুই ভালোই
জানিস আলটপকা ঢঙ ।।
বৃষ্টি হেসেই কুটিপাটি
রোদের কথার ঢঙে
রোদের শরীর লাল্
টুকটুক লজ্জামাখা রঙে ।।
রোদ ঝাঁপিয়ে বৃষ্টি ছো্যঁ
বৃষ্টি সুখে পাগলপারা
আয় বৃষ্টি কেঁপে ঝেঁপে
দিগন্তে রোদ মাতোয়ারা ।।
মন্তব্য (11)