শীতের সকাল সুরজিৎ সী · কবিতা · 2014-10-26 · 1465 ভিউ ব্যাঙ্গালোরে শীতের সকাল এমনিতে খুব মিষ্টি, দীপাবলির বোনাস হিসেবে আকাশ দিল বৃষ্টি! মিষ্টি সকাল দুষ্টু হল বৃষ্টির জল লেগে। আরো দুষ্টু হলাম আমি, শুয়েই আছি জেগে! মাথার উপর টিনের চালে রুম ঝুমঝুম বৃষ্টি ঝরে। লেপের ভিতর মনটা, তবু তোমার কথা মনে পড়ে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)