বর্নমালা না জানলেও
আমাদের ঠোঁটে থাকে সিগারেট।

গোপনে ১২ বছরের নাবালিকার গর্ভে সন্তান।

শরীরে অপরাধের ছাঁপ মেরে
বুক ফুঁলিয়ে ঘুরতে ভালোবাসি।

প্রতিবাদী চিত্‍কার শুনলে
গলার টুঁটি কেটে দিতে পারি।

ধর্ষণে আমাদের পুরুষত্তের বিকাশ।

রাজনীতি আমাদের জুতোর মোজায়।

আমরা পিছিয়ে পড়িনি,
অনেক অনেক অনেক এগিয়ে......