শূন্য
আমি একটা পাগোল কে প্রশ্ন করলাম--
তোমার জাত কি ?
উত্তর এল--
হি হি হি হি হা হা হা।
আমি একটা ভিখিরিকে প্রশ্ন করলাম--
তোমার জাত কি ?
উত্তর এল--
খুব খিদে পেয়েছে পয়সা দেবে বাবু , খাব।
আমি একটা কয়েদী কে প্রশ্ন করলাম--
তোমার জাত কি ?
উত্তর এল--
3423।
আমি একটা মড়া কে প্রশ্ন করলাম--
তোমার জাত কি ?
কোনো উত্তর এল না।
আমি আমাকে প্রশ্ন করলাম--
তোমার জাত কি ?
উত্তর এল--
১/০= ০ =০/১ (শূন্য)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।