তোর জন্য সকালের সবটুকু রোদ রেখেছি,
হাতের মুঠো খুলে দেখ,
স্বপ্নে দেখা সত্যি চাঁদ রেখেছি;
একবার আঁখির পরে চেয়ে দেখ,
চোখের নদীতে তোর তরী ভাসিয়েছি;
আসবি বলে,
মেঝেতে রামধনুর আল্পনা একেছি;
তুই গাইবি বলে,
নতুন ছন্দে গাঁথা রাগ লিখেছি;
তোর জন্য আমি সব করতে পারি,
শুধু আয়
একটি বার আয়,
এই পাগোলটার কাছে আয় ।
মন্তব্য (1)