তোমার মতো আমিও যদি মাকে পেতাম কাছাকাছি
গলায় ঝুলে আদর নিতাম, খেতাম বসে পাশাপাশি
তোমার মতো আমার মাও খাইয়ে দিতো যতন করে
প্রতিটা দিন চাঁদের আলো করতো খেলা আমার ঘরে
তোমরা যখন হাসি মুখে নিচ্ছ করে মাকে বরণ
তখন আমি কেঁদে কেঁদে, খুঁজে ফিরি মায়ের চরণ
মাগো তুমি ভালো থেকো সুখে থেকো নাইবা পেলাম একটু আদর
দুঃখ তোমার যাক ঘুচে যাক জড়িয়ে থাকুক সুখের চাদর
মন্তব্য (14)