"অই রিক্সা, যাইবা?"
"জ্বী আফা, যামু, উডেন, উডেন।" আরাম করে সিগারেট টানছিল রিক্সাওয়ালা। সে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে লজ্জিত ভাবে বলল।
যেতে যেতে বললাম, "সিগারেটটা ফেলে দিলে যে!"
"খুব খারাপ নেশা, গোপনে খাওয়াই উচিৎ। আফনেগোর সামনে ইডা খাওয়া দ অক্করেই ঠিক না।"