বিদেশ থেকে চাচা এলেন, সঙ্গে নতুন চাচি
এই না শুনে পাড়াজুড়ে, খুশির নাচানাচি

ঘরে এসেই চাচা, বল্ল তারে খাঁচা
বউ এনেছি জাপান থেকে, থাকিস কাছাকাছি

চিং মিং মিং চং, চাচির দেখি ঢং
পোশাক দেখে দাদি বলে, দুৎখে না আর বাঁচি

বউ তো দেখি চিকার মতো, করছে খালি চিঁচিঁ
পড়তে দিলাম বিদেশ তোরে, আনলি তেঁতুল বিচি!