সকালবেলার কথা আমি বিকেলে যাই ভুলে সুমাইয়া বরকতউল্লাহ্ · কবিতা · 2013-12-03 · 669 ভিউ ঠিক থাকে না মাথা আমার কখন যে কী বলি কারে আমি বন্ধু মানি কার সাথে যে চলি সকালবেলার কথা আমি বিকেলে যাই ভুলে দেখনা তোরা খেয়াল করে পাক ধরেছে চুলে যা বলি তা শেষ কথা নয় কথা আছে আরো বলিস কেন মুখ বাঁকিয়ে মিথ্যা কথা ছাড়ো? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (1)