শূন্যতা
আমার এত হাসি এতো কান্না
কোথায় যেন হারিয়ে গেলো।
ছোট বেলায় নদীতে সাঁতার কাটা
শিশির ভেজা সবুজ ঘাসে পড়ে থাকা
কখনো আষাঢ় শ্রাবণ বৃষ্টি ভেজা
পঙ্খী রাজের মতো উড়া
জ্যোৎস্না রাতে পূর্ণিমা চাঁদ দেখা
কোথায় যেন হারিয়ে গিয়েছে।
জানিনা আসবে সে দিন গুলি
বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া
আসবে আবার সে বসন্ত
যে বসন্তের দিনের
মৌমাছি মতো ফুলের মধু খাওয়া।
আনমনে নেচেছি কোকিলের গানের সুরে
বোনের হাতে সে আদর মাখা স্নেহ
মায়ের হাতে মাথায় হাত ভুলিয়ে ঘুম পারানো
এই ভুবন কে নিয়ে হাজারো স্বপ্ন দেখা
কোথায় যেন হারিয়ে গেছে
এখন শুধু শূন্যতা বিরাজ করে প্রতিটি ক্ষণে ক্ষণে।
মন্তব্য (17)