রাজকন্যা রাজপূত
---- সুহেল ইবনে ইসহাক
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
দুই কানেতে সদা তোদের কিচির মিচির শুনি,
তোদের নিয়ে আগামীর সুখের স্বপন বুনি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
কল্প রাজ্যের রাজপূত রিফাত মাহফুজা রাজকন্যা,
তোদের নিয়েই পূর্ণ জীবন রাজ্যে সুখের বন্যা I
তোরাই আমার জীবন মরণ এই কথাটা জানি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
জেনে রাখো জাদু সোনা প্রিয় চোখের মনি ,
তোরাই আমার এ ধরাতে খাঁটি সোনার খনি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
খোদা তোদের সাথে আছে মানি বা না মানি,
তোরাই হবে খোদার প্রিয় এই কথাটাই জানি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
মন্তব্য (5)