পাম্পকলের বিলাপ
ও চাষিভাই যেওনা আমায় একলা করে
তোমার কি পাশবিক মন সময় নেই বল এখন
এইতো কদিন আগেই মাঠেই ছিল তোমার সব
প্রতিটা যায়গায় দেখ ওই তোমার পায়ের ছাপ
আজ কি করে পরল মনে তোমার ঘর সংসার।
ও চাষিভাই আজ তোমার কি মনে পরে
রুক্ষ মাটিতে লাঙলের হাল ঘাম ঝড়িয়ে তুমি নাজেহাল
আশার আকাশ মুখ ফেরালে শেষ ভরসা আমি
মাটির ভীতর থেকে চুরি করা রক্ত তোমায় দিই
আমারও স্বার্থ ছিল তাতে ওতেই একটু কৃতজ্ঞতা পাই।
ও চাষিভাই কেটোনা ওরা যে যাবে মরে
চোখের সামনে ছোট থেকে বড় কি দোষ ওদের মাফ কর
তোমারই হাতে গড়া সবুজের খেত আজ সোনার ধান
নয় চুরি করা ওদের জন্যইতো, তাই জমেছে আবেগ
তুমিও সেই কশাই হলে গলা-ধর কেটে খুঁজছ লাভ।
মন্তব্য (1)