অনাথ বনের ছায়ায় সব রামধনু
নেমে আসে, সমুদ্রের গর্জনের মতো ,
কি আছে অন্ধকারে ঐ মেঘের ভিড়ে -
শুষ্ক পাতায় যেমন লেগে থাকে ,
যৌবনের সমস্ত পাখিদের কোলাহল ;
সেইরূপ প্রাচীনতা আজও অনাবীষ্কৃত ।
বর্ষার মাধুর্যতায় যে প্রাণ অবিচল ,
মায়ের মমতায় যেখানে চাঁদ জন্ম নেয় না -
আমি সেই পাষাণী কবির খোঁজে দিনরাত অনড় ;
আজও এখানে অমিল শহুরে মানবিকতা ,
তাই এ যাত্রা আরও দীর্ঘস্থয়ী ।
মন্তব্য (4)