আমি নিষ্প্রদীপ শূন্যতায় থাকি ,
তোমার মতো কষ্টে ;
রঙিন সব শব্দ সম্ভার আরও কঠিন ,
যেখানে তোমার পদধূলি জ্বলে ছারখার হয় ;
কোন অভিমান লেগে আছে ঐ -
মেঘের ফাঁকে নীরবে বক্ষতলে ।
আমি চাঁদ ভেঙ্গে হাটি , যা কিছু অপমানজনক
যেমনি তাকাও হৃদয়ের প্রান্তরে ,
ঝড়ের দাপটে আমার আরেক অস্তিত্ব সঙ্কট ।
[সুব্রত ঘোষ ঃ- রচনা : ১৬/০৮/২০১৪ ]
মন্তব্য (6)