“ সখী লুকিয়ে লুকিয়ে হাজার কারচুপি করে
একপৃথিবী মেলামেশা।
আর মনের অ্যাকাউন্টে জমিয়ে কিছু
মন ভরতি খুচরো-নগদ কোমল নিষাদ ভয় ;
বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করলে—
আকাশ সমান অভিনয় করে
বাড়িয়ে বাড়িয়ে সাড়ে বিরানব্বই রকমের
মিথ্যার জঞ্জাল বাড়াতে হয়।
এরপর শরীরে গোলাপভেজা শিশিরের প্রলেপ লাগাবে
পাঁচখানা সম্মতির চাঁদ।
মন করবে কেমন কেমন !
স্বপ্নের খোঁজে কঁকিয়ে উঠবে অন্যান্য অন্তর্গত কোলাহলেরা।
নতুন ঠিকানা হবে পুরোপুরি জাতীয়বেদনার জবরদখল।
উপচে ওঠা সর্মপণের স্পর্ধা মধ্যান্তরে মিশে
গড়বে সাড়ে তিনহাতের সম্পর্ক।

তাকেই তো সখী ভালোবাসা কয়।”


রচনাটি “কাল সারারাত বৃষ্টি হয়েছিলো” অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ - আজ কবিতারা কথা বলবে।
সুব্রত সামন্ত
খানাকুল, পশ্চিমবাংলা, ভারত / মানামা, বাহ্‌রাইন।
২৭.০২.২০১৫।