এ চোখে দেখেছি অনেক :
ফুল-ফল, পাখি, চাঁদ, সমুদ্র, আকাশ, স্বপ্ন...
কিন্তু ; তেমন করে কিছুতেই আর লাগে না ভালো
তোমার দেখে— ঠিক যতটা ভালো লাগে।
এ মুখে বলেছি অনেক :
সত্যি-মিথ্যে, ভয়-ভক্তি, সুখ-দুঃখ, প্রার্থনা-আর্তি উচ্চারণে...
কিন্তু ; কিছুতেই আর হয় না অন্যরকম মনে
যতটা হয়— তোমাকে ভালোবাসি বললে।
এ হাত ছুঁয়েছে অনেক :
সিগারেট, খাবারের থালা, মাসের শেষে মাইনে গোনা...
অথচ ; তেমনটা আর কখনোই হল না মনে
ঠিক যেমনটা মনে হয়— তোমাকে ভালোবাসি বললে।
কাব্যগ্রন্থ্য : “কবির সেরাবাছাই”
পেজ নাম্বার-২৮৩
সুব্রত সামন্ত
খানাকুল, ভারত/ মানামা, বাহ্-রাইন
১৬।০৯।২০১৪
মন্তব্য (5)