বিনিময়ে এবং প্রাবল্যে
প্রাণপ্রণে ও মনেপ্রাণে ;
প্রাগৈতিহাসিক সাবেককাল—
আমাদের বাপ-ঠাকুরদাসহ সমস্ত পূর্বপুরুষেরাই এমনই দেদার মনে করতেন
‘তোমাকে ঠিকই পাবো।’
এরপর ;
আমরাও যথারীতি মনে করতে থাকি
‘তোমাকে ঠিকই পাবো।’
তারপরই ;
আমাদের ছেলেপুলেরাও অবিলম্বে সেই একইরকমভাবে মনে করতে থাকে
‘তোমাকে ঠিকই পাবো।’
আর ইদানিং ;
পূর্ব থেকে পশ্চিম—
উত্তর থেকে দক্ষিণ—
দিগ্বিদিক
আমাদের কচিকাচা পুচকে নাতিপুতি আর আরো অন্যান্য উত্তরসূরিরা
সেই তেমনই অত্যন্তরকমে এবং অনায়াসে
আবারও মনে করতে শুরু করে দিয়েছে :
‘তোমাকে ঠিকই পাবো।’
এবং
‘পাবেই’
আর
‘বরাবরের জন্যে পেতে থাকবে তো থাকবেই’।
সুব্রত সামন্ত
নন্দনপুর, খানাকুল, হুগলি
০১।০৬।২০১৪।
মন্তব্য (1)