দীর্ঘ দু’শো বছর মাতৃগর্ভে থেকে
তারপর জন্মালে ;
তবুও তুমি অ্যাব্‌নরম্যাল হলে ?
গত ষাট বছরেরও বেশি বছর ধরে
আমি তোমাকে ভালোমন্দ শিখাচ্ছি ;
তবু ভালো বা মন্দ কোনোটাই শিখতে পারলে না।
চলতে বললে
হাত ধরছ গিয়ে চীন, রাশিয়া, অ্যামেরিকার।
প্রশ্ন জিজ্ঞাসা করলে
থ বেনে যাচ্ছো।

আর এদিকে তো
দিনদিন প্রতিদিন
মাফিয়া, গুন্ডা, ভিখারি, মন্ত্রী-র জন্ম দিয়ে চলেছো।
দিয়েই চলেছো।