একটা জীবন, দুটো জীবন, তিনটে জীবন পরেও
তোমায় আমি চাইতে থাকব
ঠিক এমন করে।
এক পৃথিবী, দুই পৃথিবী, তিন পৃথিবী ছেড়েও
তোমায় আমি খুঁজে নেবো
থাকো যতই দূরে।
একটা ভুল, দুটো সন্দেহ, তিনটে দুঃখ পেয়ে
তোমায় আমি ভুলে যাবো
এটা হয় কি করে ?
একটা জীবন, একটা মন, একটা আত্মা জুড়ে
তোমার কথাই ভাবব শুধু
আগের মতো করে।
মন্তব্য (3)