হায় !
আট বছরের সেই মেয়েটির কথা
আমি এখন আপনাদেরকে কিভাবে বলি ?
কীভাবে সে বলবে :
তারা সংখ্যায় কতজন ছিল ?
তার সাথে কি কি করা হয়েছিল ?
তবুও সে বলতে চেষ্টা করল।
কতজন ?
একজন, দুজন, তিনজন, চারজন...
না এরপর সে আর গুনে উঠতে পারল না।
ওরা তার সাথে কি কি করেছিল ?
একজন প্রথমে তার গাল টিপে দিল
একজন ফ্রক ছিঁড়ে দিল
আর অন্যজন তাকে খুব কষ্ট দিল...
না এরপর তার আর কিছুই মনে নেই।
এরপরও আমরা শুনতে চাইছি...
এরপরও আইন প্রমাণ চাইছে...
ক্ষমা করবেন হুঁজুর
আজ আর আমরা আপনার রায় শোনার জন্য অপেক্ষা করবনা
ঐ শয়তান কটাকে আমরা এবার
প্রত্যেকেই প্রত্যেকের মতো করে শাস্তি দেবো।
মন্তব্য (3)